print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫,মে,২০২১

মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

সাম্প্রতিক সময়ে দশমিনা-গলাচিপা-রাঙ্গাবালী হতে বাগদা/গলদা চিংড়ির রেণু পোনা অবৈধভাবে আরোহণ করে তা গভীর রাতে ট্রাকে করে খুলনা-বাগেরহাট এলাকায় পাচার করার সংবাদ পাওয়া যাচ্ছিল।

এতদ্সংক্রান্তে দেশের জাতীয় সম্পদ রক্ষায় অবৈধ পাচার ঠেকাতে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ আভিযানিক টিম গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় গোপণ সংবাদের ভিত্তিতে অদ্য ২৩/০৫/২০২১ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার দিকে সার্কেল এএসপিএর উপস্থিতিতে এবং দশমিনা থানার সহযোগিতায় দশমিনা থানার আরজবেগী বাজার এলাকা হতে ট্রাকে করে পাচারকালে ৫ লক্ষাধিক গলদা/বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ এবং উপস্থিত ট্রাকচালক মোস্তাকিম মোল্লা (৪০) কে আটক করা হয়।
রেণুর বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা বলে জানা যায়। ভোরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পরবর্তীতে গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, দশমিনা থানা ওসি মোঃ জসিম এবং দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন এর উপস্থিতিতে রেণু পোনা গুলো তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় পটুয়াখালী জেলা পুলিশ এর এই অভিযান অব্যহত থাকবে।