
প্রকাশিত,২৫,মে,২০২১
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরেরবেনাপোলে সীমান্তে থেকে ১০কেজি গাঁজা সহ রায়হান ওরফে মিলন হোসেন(৪৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পুলিশ।
সোমবার(২৪মে)রাত১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা হাইস্কুলের পেছন থেকে গাঁজা সহ তাকে আটক করা হয়। আটকৃত আসামি পোর্টথানধী বাহাদুরপুর ইউনিয়নের ৪নংঘীবা গ্রামের মীর কাশেমের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন,এস আই মাসুম পারভেজ ও এস আই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা সহ আসামি কে হাতে নাতে আটক করে।আটকৃত গাঁজার সিজার মূল্য৪লক্ষ টাকা।আটকৃত আসামি কে মাদকদ্রব্য আইনে মামলা নং ২৫তাং২৪/৫/২১ রুজু হয়।আসামিকে যশোর কোর্টএ প্রেরণ করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৫/৫/২১


