print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪,মে,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

তীব্র তাপদাহের কারনে নীলফামারীর ডোমারে হঠাৎ করে বাড়তে শুরু করেছে ডায়রিয়া রোগীর সংখ্যা।

আজ সোমরস সকাল থেকে রাত ৭ টা পযন্ত নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডায়রিয়া রোগের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১৬ জন ডায়রিয়া রোগী।

ডায়রিয়া রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৬ রোগীর বেশিরভাগেই বয়স্ক ব্যক্তি।

এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর তপন কুমার রাখে সাথে কথা হলে তিনি বলেন দেশে গত কয়েকদিন ধরে চলমান তীব্র তাপদাহের কারনে আজ সকাল থেকে রাত ৭ টা পযন্ত হঠাৎ করে ডায়রিয়া রোগী আসতে শুরু করে এবং এখন পযন্ত ১৬ জন ডায়রিয়া রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে আর তাদের সবাইকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে ।