print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪,মে,২০২১

হৃদয় হোসাইন, প্রতিবেদক:

পাবনা জেলায় বেড়া পৌরসভা প্রতিষ্ঠা হয় ১৯৮৮ সালে। পৌর সভাটি ‘গ’ শ্রেণীতে উন্নীত হয় ১৭-০৪-১৯৮৮ তারিখে । ‘খ’ শ্রেণীতে উন্নীত হয় ২৮-১০-১৯৯৯ তারিখে এবং ‘ক’ শ্রেণীতে উন্নীত হয় ২১-১১-২০০৪ তারিখে । এর আয়তন ২০.৫০বর্গকিলোমিটার ১০ টি ওয়ার্ডের ৩২ মহল্লা নিয়ে এ পৌর সভা গঠিত। হাতিপাড়া বড়শিলা মিলে পৌর সভার ৭ নং ওর্য়াড, ওর্য়াডের মোট জন সংখ্যার বেশির ভাগ মানুষেরই বসবাস এই বড়শিলায়। জোরদাহ বাঙ্গাবাড়িরিয়া, চকপাড়া ও হাটুরিয়ার ভেতর দিয়ে একটি রাস্তা ও নলভাঙ্গার একটি রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় এই গ্রামে। গ্রামে প্রবেশের মূল রাস্তা গুলোরই দীর্ঘদিন বেহালদশা কর্তৃপক্ষের নজর একেবারেই নেই বললেই চলে।অনেকে ভুলেই গেছে গ্রামটি পৌর সভার আওতাধীন । কৃষিপণ্য উৎপাদনে একদাপ এগিয়ে থাকলেও তা বাজার জাত করতে রাস্তা ঘাটের বেহাল দশার কারণে পড়তে হয় বিপাকে। প্রায় একযুগ জরুরী রোগী পরিবহন, স্কুল-কলেজ যাতায়াতে জনসাধারণের ভোগান্তির শেষ নেই। কর্তৃপক্ষের যেনো কোন দায় নেই । ভুক্তভোগীরা রাস্তা সংস্কারের পক্ষে দীর্ঘদিন নীরব প্রতিবাদ আলোচন -সমালোচনা করে আসছে, তাতে এতো দিনেও কোনো কাজ হয়নি। শুধু বড়শিলা নয় পৌর সভার অধিকাংশ রাস্তাঘাট সংস্কার অভাবে বেহালদশা বেশ কিছু মহল্লার রাস্তা দীর্ঘ দিন ব্যারহার অযোগ্য হয়ে পড়ছে।রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

হৃদয় হোসাইন
বেড়া পাবনা