print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩,মে,২০২১

সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ ঃ

আজ ২৩ মে শুক্রবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলার এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা।

এ সময় বিভিন্ন স্থান হতে মাদক সেবনরত অবস্থায় ০৪ জন মাদকসক্ত হাতে নাতে ধরা পড়েন। নেশা জাতীয় মাদক গাজাসহ নেশায় ব্যবহৃত সরঞ্জাম সহ আসামীকে গ্রেফতার করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দুলাল আকন্দ আসামীগণকে ভ্রাম্যমান আদলতের সামনে হাজির করেন। এ সময় আসামীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে ০৪ জন আসামী দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। তারা মাদক সেবনের সত্যতা স্বীকার করেন।

উপস্থিত জনতার প্রতিক্রিয়া পর্যালোচনায় দেখা যায় সকলেই মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এমনকি অপরাধীদের পরিবারের সদস্যরাও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আসামীর দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও সাক্ষ্যর ভিত্তিতে ৩ জন আসামীকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ০১ জন আসামীকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমান আদালতে।
ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ।

আসামীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) ধারা লঙ্ঘনের অপরাধ করায় তাদেরকে একই আইনের ধারা ৩৬(১৬) সারণি মোতাবেক উক্ত কারাদণ্ডাদেশ দেয়া হয়।