
প্রকাশিত,২১,মে,২০২১
সুমন আহম্মেদ,
মতলব উত্তর চাঁদপুরঃ
ফিলিস্তিনে নিরীহ শান্তিকামী মুসলমানের উপর ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে জাতীয় মানবাধিকার সমিতি, মতলব উত্তর কতৃক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ের সামনে সভাপতি শহিদল্লাহ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবি নুর মোহাম্মদ খান এর সন্ঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সিনিয়র সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলবব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজী, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা সহ সভাপতি সাংবাদিক জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক, এম এ সাহেদ সালাম, সহ সাংগঠনিক সাইফুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহম্মেদ জয়,ধর্ম বিষয় সম্পাদক ই এম আই গাজ্জালী,দপ্তর সম্পাদক সুমন আহমেদ, ছেঙ্গারচর পৌর সভাপতি আবদুল মালেক খানন, সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইমদাদুল হক মানিক, ধর্ম সম্পাদক বাতেন ফরাজী, সদস্য ডা, কাওছার মেহেদী, মোঃ জসীম উদ্দিন খান সহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক প্রমূখ। এসময় প্রতিবাদ কর্মসূচিতে সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি নিরিহ মুসলমানের উপর বর্বোরচিত হামলা চলছে, এ বিষয়ে প্রতিবাদ করা সকল মানুষের মানবিক দ্বায়িত্ব। সেখানে নারী ও শিশুরা অমানবিক নির্যাতনের স্বাীকার হচ্ছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। কোথায় ও আই সি, কোথায় এমোনেষ্টি ইন্টার ন্যাশনাল সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো। আসুন আমরা মানবতার কথা বলি। নিরিহ ফিলিস্তিনের মানুষের পাশে দাড়াই।


