print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১,মে,২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

অধ্যক্ষ মোহাম্মদ মঈনউদ্দিন কে সভাপতি ও অধ্যাপক কামরুজ্জামান কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে৷

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২ টায় চরফ্যাশন জমিয়াতুল মোদার্রেছীন এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে উপস্থিত সদস্যগনের কন্ঠ ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়৷ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক নাঈম এর স্বাক্ষরে ৫ বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়৷

কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউদ্দিন, মোঃ নুরুজ্জামান, শরীফ মোহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, মোঃ হেলালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মিলন, শিক্ষক ও কর্মচারী বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, কোষধ্যক্ষ সামছুদ্দিন শাহজাহান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম , সহ-শিক্ষক ও কর্মচারী বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন টিপু, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মহসিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাল, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাসনাইন, হিসাব ও নিরীক্ষণ বিষয়ক সম্পাদক মাওঃ মহিবুল্লাহ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-প্রচার সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, নির্বাহী সদস্য মাওঃ মোঃ আবদুল খালেক ও মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন৷

নবনির্মিত সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান বলেন, আমার উপর বিশ্বাস রেখে আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সকলের সহযোগীতায় উক্ত সংগঠনকে সময় উপযোগী সংগঠনে রুপান্তর ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ৷