
প্রকাশিত,২০,মে,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধি ঃ
প্রথম আলোর অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা কারীদের বিচার ও মিথ্যে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি এবং
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২০’মে বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় শিরোমনি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরেএর সামনে জানালি থানার কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
মানববন্ধনে বক্তব্য রাখেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ফুলতলা উপজেলার চেয়ারম্যান ও প্রেসক্লাব খানজাহান আলী থানার প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ আকরাম হোসেন , খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব খানজাহান আলী থানার উপদেষ্টা আলী রেজা কচি, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব খানজাহান আলী থানার উপদেষ্টা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীণ কুমার বিশ্বাস কে, সি, সি ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী ফজলুল রশিদ ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , প্রেসক্লাব খানজাহান আলী থানা কমিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, সহ-সভাপতি এম আর হাসান, সহ -সভাপতি ( বীর মুক্তিযোদ্ধা) আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাপ্পী, কোষাধ্যক্ষ উবায়দুল্লাহ, তথ্য আইন বিষয়ক সম্পাদক গাজী মাসুম , দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ্ এইচএম কাদির, প্রচার-সম্পাদক শেখ ইউসুফ ,
কার্যকারী সদস্য এনামূল কবীর, শাহিন মিয়া, আলমগীর হোসেন হাওলাদার, কুমারেশ গাইন, ,শাহিন উজ্জামান , আনিসুর রহমান প্রমুখ ।
এসময় উপস্থিত বক্তারা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে,
না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।


