
প্রকাশিত,১৯,মে,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ফিলিস্তিনে মুসলমান সম্প্রদায়ের উপর ইসরায়েলি বাহিনী অমানবিক নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে ও ইসরায়েলী পণ্য বর্জনের দাবিতে ,
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলার শাখা।
আজ বুধবার বিকেল ৫ টা ৩০ মিনিটে নীলফামারীর ডোমার উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারী খন্দকার আসাদুল হক মানিকের নেতৃত্বে ডোমার বাজার বাটার মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ টি শুরু করে জামায়াতে ইসলামী ডোমার উপজেলার শাখার নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে আবারো ডোমার বাটার মোড়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ডোমার উপজেলার জামায়াতের কর্মপরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক, পৌরসভার আমির হাফেজ আবদুল হক, পৌর সেক্রেটারী নুর কামাল, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সেক্রেটারী জাকিরুল ইসলাম বাবুল , সহ সেক্রেটারী রাসেদ ইসলাম , সহ সেক্রেটারী ইলিয়াস হোসাইন, সহ ইসলামী ছাত্রশিবির ডোমার উপজেলা শাখার দায়িত্বরত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খন্দকার আহসাদুল হক মানিক বলেন বিশ্ব মুসলিমদের প্রাণের স্পন্দন আল আকসা মসজিদে নিরীহ অসহায় মুসলিমদের উপর বর্বর হামলা ঘটনার জন্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তীর্ব্য নিন্দা ও ধিক্কার জানান ।
এসময় উপস্থিত বিক্ষোভকারীরা বাংলাদেশে ব্যবহারিত ইসরায়েলের সকল পন্য বর্জন ও ফিলিস্তিনীদের পাশে থাকার জন্য বিশ্ব মুসলিম নেতাদের প্রতি অনুরোধ জানান তারা


