print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯,মে,২০২১

উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধি ঃ

ইসরাইলী সন্ত্রাসী কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন ও নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশ সুন্নি মিলাদ ও কিয়াম কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সুন্নি মিলাদ ও কিয়াম কমিটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ গাউসিয়া কমিটির খানজাহান আলী থানা সভাপতি মাওঃ সৈয়দ আনোয়ার শাহ আল হুসাইনী, এবং শেখ আমজাদ হোসেন, শেখ হানিফ, হযরত আলী, মুনসুর হেলাল, শেখ ফারুক হোসেন, জিয়াউল ইসলাম, সাওন হোসেন, আফজাল হোসেন, খাইরুল শেখ, উবায়দুল্লাহ সহ আরো অনেকে। ইসরাইলীদের তীব্র নিন্দার সাথে সাথে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ ভাবে দোয়া করেন। এবং তীব্র নিন্দার পাশাপাশি পৃথিবীর সকল মুসলমানদের এক হয়ে প্রতিবাদ গড়ে তুলতে আহবান করেন। এবং সকল মুসলমানদের ফিলিস্তিনি বাসী দের জন্য খাস দিলে দোয়া করার জন্য আবেদন করেন।