
প্রকাশিত,১৯,মে,২০২১
রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনেও মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেন শ্রীপুরের কর্মরত সাংবাদিকেরা
টি.আই সানি,গাজীপুর প্রতিনিধি:
সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি দিয়েছে শ্রীপুরে কর্মরত তিন সাংবাদিক সংগঠনের সাংবাদিকেরা। বুধবার সকাল সাড়ে ১০ টায় এসব কর্মসূচী শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে সাংবাদিকেরা।
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি এবং শ্রীপুর প্রেসক্লাবের যৌথ আযোজনে মুক্তিযোদ্ধা সংদস কার্যালয়ের ‘স্মৃতিসৌধ-শ্রীপুর’ বেদিতে মানববন্ধন, শ্রীপুর পৌর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবর স্বারকলিপি প্রদান করে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনযন্ত্রের সর্বোচ্চ স্থান হলো সচিবালয়। সেখানে একজন জ্যেষ্ঠ নারী সাংবাদিককে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। প্রশাসনের গুটিকয়েক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করে রোজিনা ইসলাম যে হেনস্তার শিকার হয়েছেন, তাতে তাঁর তৈরি করা অনুসন্ধানী প্রতিবেদনগুলো যে সঠিক ছিল, সেটিই প্রমাণিত হয়েছে।
বক্তারা আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক রোজিনা এ দেশের জনগণের উপকার করেছেন। সচিবালয়ের মতো একটি জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে দেশের সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্দ ও বিস্মিতি। তার সাথে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে।
স্বারকলিপিতে রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান ও পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
টি.আই সানি
শ্রীপুর গাজীপুর
১৯.০৫.২০২১


