print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮,মে,২০২১

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করায় তীব্র নিন্দা,ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে দ্রুত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সহসভাপতি গিয়াস উদ্দিন রানা,সাধারণ সম্পাদক এনামুল হক এনাম ,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রেজভী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ মুন,দপ্তর সম্পাদক সোহান আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।#