print news || Dailydeshsomoy

মোঃ নাসির উদ্দিন

ছলনা করেছ তুমি প্রিয়া।
এখন মোর বিষাদের হিয়া।।
কন্দন করে দিবানিশি নদীর ধারে গিয়া।
করে প্রিয়া প্রিয়া।
যেখানে মোর হাত ধরে তুমি বসতে প্রিয়া।।।
কন্দন আমার জীবন সাথী।
বলোনা প্রিয়ে হারালো কোথায় মোর সুখের রাতি?
হৃদয়হীনা প্রিয়া করিল ভঙ্গ মোর আশা।
বক্ষ ভরা মোর ভালোবাসা।।
মোর জীবন প্রদীপ দিবে নিঃশেষ করি?
যদি তাই ছিল প্রিয়ে তোমার স্বপন?
তোমার হাতে অন্য খাওয়াইয়া ছিলে যখন?
যোহর তাঁতে মিশাতে তখন?
নিঃশেষ হয়ে যেত আমার এই হিয়া।
আর কভু করিত না প্রিয়া প্রিয়া।।
এখন আমি দাবানলের মত দিবানিশি জ্বলি।
ভালোবাসা নিয়ে পালিয়ে গেছো ওগো মোর কলি।।
তব বিহীন কখন জানি মরি।
স্মরণে হাজার কোটি তুরি।।
তব স্মরণে কন্দনে আঁখি হল মোর অন্ধ।
হয়তো একদিন হবে মোর মুখবন্ধ।।
হৃদয়ে আখিতে দেখবো তোমায় ওগো মোর মানস রঙ্গীন।
হয়তো তুমি নাইবা হলে মোর সহধর্মিনী।।
অন্ধ হয়ে রইবো চেয়ে নাইবা কাছে আসলে।
তুমি আমায় নাইবা ভালোবাসলে?
তব প্রেম নাইবা পেলাম চেয়ে গেলাম।
এর-ইমাঝে আমার হাজার সুখ।
তব বিরহে হাজার কোটি বার ভাঙ্গুক আমার বুক।।
আজ অন্যকে করলে বিয়ে ভুলে ভালোবাসা?
ভুলে গেছো তুমি দিয়েছিলে মোরে হাজার আশা?
আজ তুমি হয়ে কালবৈশাখী ঝড়।
ভেঙ্গে চুরমার করে দিলে আমার ভালোবাসার ঘর।।
হু হু করে এখন আমার এই বুক।
হারিয়ে ভালোবাসার সকল সুখ।।
ভালোবাসা আমার জন্য নহে, বিধাতা নিয়েছে দুহাতে আকাশে তুলি।

Desh Somoy 29
Desh Somoy 29

ছলনাময়ী যখন আমাকে গেছে ভুলি।।
লাভ কি এ ধরায় প্রিয়া বিহীন বেঁচে?
বিধাতা প্রাণটা নিয়ে নাও বলছি নেচে।।
দর মোর প্রিয়াকে সবে।
মোর সমাধির পাশে আসে কবে?
জিজ্ঞাসা করিও মোর ভালোবাসার কি ছিল দোষ?
সব নিয়ে পালিয়ে যাবে ছিলনা আগে হুস?
বলছি আজ শূন বন্ধু সবে।
আমি না তোমাদের মাঝে মোর কবিতা রবে।।
আমি পান করিব শূধা মরন।
আমাকে ভুলে যেওনা রেখো স্মরণ!!!