print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬,মে,২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে কৃষকের কষ্টের ফলানো সোনালী ফসল ধান কে সঠিক সময়ে ঘরে তোলার লক্ষে।

নীলফামারী জেলা কৃষক লীগের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা সদরের মধ্য হাড়োয়া এলাকার অতিগরীব কৃষাণী মোছাম্মদ ওমেদা বেগমের সোয়া বিঘা জমির ধান কেটে ও মাড়াই করে তার ঘরে তুলে দেন।

উক্ত ধান কাটা কৃষকলীগের গ্রুপের নেতৃত্ব দেন জেলা কৃষক লীগের আহবায়ক ইয়াহিয়া আবিদ, এসময় আরো উপস্থিত ছিলেন কৃষক লীগের সদস্য সচিব এ্যাডভোকেট আজাহারুল ইসলাম, সদস্য উমাপদ অধিকারী, ফজলার রহমান , ও সদর উপজেলার কৃষক লীগের আহবায়ক সফিয়ার রহমান ।

এসময় জেলা কৃষক লীগের আহবায়ক ইয়াহিয়া আবিদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশে আমরা কৃষক লীগের নেতারা সারাদেশে অসহায় দরিদ্র কৃষকদের পাষে দাঁড়াচিছ । এবং এরই ধারাবাহিকতায় আমরা ও নীলফামারীতে দরিদ্র কৃষকের ধান কেটে ও মাড়াই করে তাদের ঘরে তুলে দিচিছ। ।

আর শেখ হাসিনা সরকার যতদিন থাকবে ততোদিন কোন কৃষকের ফসল কোন ভাবে নষ্ট হতে দিবে না কারন শেখ হাসিনা সরকার কৃষকের সরকার ।

উল্লেখ্য যে এবার জেলায় ৮১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে ।