print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬,মে,২০২১

বেড়া প্রতিনিধি (পাবনা) :

পাবনার বেড়া উপজেলায় একদল তরুণ ছাত্র মানবসেবার উদ্দেশ্যে এ বছর বেড়া মানবিক নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ।পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ফুড ইভেন্ট হাতে নিয়েছে তারা। তার ধারাবাহিকতায় ৫ মে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অসুস্থ রোগী এবং রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে । পরবতীতে ফাউন্ডেশন এর সদস্যগণ অসহায় দরিদ্র দিনমজুর ও নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে । এসময় উপস্থিত ছিলেন ডাঃ ফাতেমা তুয জান্নাত,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা। ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাব্বির সিদ্দিক, সাধারন সম্পাদক সাজাদ সাকিব, সাংগাঠনিক সম্পাদক রিদয় রানা,অর্থ সম্পাদক-আবু জাবের সহ সজিব,মেহেদি,সালমান,আলামিন,নাহীদ এ সময় তারা ফাউন্ডেশন এর মঙ্গল ও পৃথিবী থেকে বিদায়ী সকল আত্মার রুহের নাজাত কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন।

হৃদয় হোসাইন
পাবনা (বেড়া)
০৬/০৫/২০২১