print news || Dailydeshsomoy

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ শে এপ্রিল বিশ্ব ডি এন এ দিবস উপলক্ষে আয়োজিত এই ভারচুয়াল সেমিনার অনুষ্ঠানের শেষে ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ৭ ম কার্যনির্বাহী কমিটি।

ডি এন এ ডে উপলক্ষে ভারচুয়াল সেমিনার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণ করেন সারা দেশের প্রায় ১৫০ এর ও বেশি শিক্ষক ও শিক্ষার্থী।
যেখানে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস এর প্রতিষ্ঠাতা ড.ফেরদৌসী কাদরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালিদ হোসাইন
প্রধান অতিথি হিসাবে ছিলেন সৈয়দ সালেহীন কাদরি, সাবেক অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ,ঢাকা বিশ্ববিদ্যালয়।তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞানের কোনো বিকল্প নেই। একমাত্র বিজ্ঞানের অগ্রযাত্রার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

তারপর তিনি ডিএনএ ডে এর ইতিহাস এবং ডিএনএ এর গুরুত্ত সকলের মাঝে তুলে ধরেন।
সমসাময়িক সময়ে ডিএনএ এর ভূমিকা, জিনোম সিকএন্সিং ইত্যাদি বিষয় গুলোও তিনি তুলে ধরেন। সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শেষে কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ড. তারিকুল হাসান, রসায়ন বিভাগ , রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৭ ম কার্যনির্বাহী কমিটির শেরপুরের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ সেশনের মো: ইসতেহার আলী অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন শেরপুরে ফার্মেসী বিভাগের ২০১৬-১৭ সেশনের আকিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক শেরপুরের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের আব্দুল লতিফ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুন, স্থায়ী ও আজীবন কমিটির সদস্যবৃন্দ,সাবেক কমিটির সদস্য ও অর্গানাইজারবৃন্দ।
এদিকে নব গঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, রাবি শাখা ছাত্রলীগ, প্রেসক্লাব, ক্যারিয়ার ক্লাব, নবজাগরন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠ