print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯ এপ্রিল, ২০২১

মোঃসুজন মাহমুদ, টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাংগাইল জেলার মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জুলহাস উদ্দিন গ্রাম কে শহরে রুপান্তরিত করতেছেন।
একসময় এই ইউনিয়ের রাস্তাগুলোতে বর্ষার পানিতে ভরপুর থাকতো।
এখানকার অধিকাংশ মানুষ কৃষি কাজে নির্ভরশীল। বেরীবাইদ ইউনিয়নে বিশেষ করে কলা,আনারস,কচু,হলুদ ফসল বেশি উৎপাদন হয়।
এ ফসল ঘরে তুললেও কৃষকের মনে থাকতো ভয়,
তারা এ ফসল কিভাবে বিক্রি করবে? তখনকার দিনে রাস্তায় ছিলো হাঁটু পর্যন্ত কাঁদা। আর এখন অধিকাংশ রাস্তা পাকা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজকে (২৯ এপ্রিল) এলজিএসপি ৩ এর আওতায় ৩ নং বেরীবাইদ ইউনিয়ন পরিষদের মাগন্তিনগর সাহাপাড়া ৯ নং ওয়ার্ডে ইটের সলিং এর রাস্তা শুভ উদ্ভোদন করেন, ইউপি চেয়ারম্যান, জুলহাস উদ্দিন। এসময় আরোও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা,মিসেস যষ্টিনা নকরেক, অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃসুজন মাহমুদ
টাংগাইল জেলা প্রতিনিধি