
প্রকাশিত,২৩ এপ্রিল ২০২১
মোঃ মিজানুর রহমা
শিবগঞ্জ প্রতিনিধিঃ
শিবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বৃহস্পতিবার বিকাল স্থানীয় সময় ৫:৩০ সাংবাদিকদের সাথে পৌরসভা ভবনে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত সভায় তিনি জানান, প্রায় ১৫ কোটি টাকার দেনা নিয়ে নতুন মেয়র সৈয়দ মনিরুল যাত্রা আরম্ভ হয়েছে।
আপনারা অবগত আছেন যে, ১৪ ফেব্রুয়ারি ২০২১ খ্রী তারিখে স্থানীয় সরকার নির্বাচনে ৫ম ধাপে শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আমি মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করি। এরই ধারাবাহিকতায় আমি সহ ১১ জন নির্বাচিত কাউন্সিলর(৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মৃত্যু হলে সেই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন স্থগিত হয়) গত ১৪/০৩/২০২১ খ্রী, তারিখের বিভাগীয় মহোদয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ১৫/০৩/২০২১ খ্রী: তারিখ দায়িত্বভার গ্রহণ করি।
Desh Somoy 1আপনারা হয়ত অবগত আছেন যে, আমি দায়িত্ব গ্রহণের সময় আমার পূর্ববর্তী পরিষদ প্রায় ১৫ কোটি টাকা দেনা রেখে যান। সেই সাথে প্রায় ১২৬ জন কর্মচারী কে অবৈধভাবে নিয়োগ দিয়ে যান। উল্লেখ্য যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদের কোন ধরনের নিয়োগপত্র দেওয়া হয়নি। যা ২০০৯ সালের গেজেট এবং
স্মারকের পরিপত্র অনুযায়ী এ ধরনের নিয়োগ অবৈধ। আমার পূর্বে পরিষদ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মচারীদের প্রায় ২ বছর বেতন ভাতা সহ অন্যান্য আর্থিক সুবিধাদি বকেয়া রেখে যান।
বকেয়া বেতন-ভাতা আনুতোষিক এবং পি,এফ, মোট = ৫,৮২,৩৭,১৭০/২১ পয়সা… অবসর ও মৃত কর্মকর্তা/ কর্মচারীদের পাওনা মোট =১,১৯,৮৭,৮৭২/০০ পয়সা…. চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন যেমন ট্রাফিক ও ঝাড়ুদার বাবদ মোট =৭৯,০২,১৩৩/০০ পয়সা… অন্যান্য বিল বাবদ যেমন বিদ্যুৎ বিল,এডিবি এর ঋণ,বি এম ডি এফ ঋণ, স্যানিটেশন, ভূমি রাজস্ব খাত, মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল মোট বিল=১১,৮৪,৪৮,৭৭৮/০২ পয়সা
উন্নয়ন প্রকল্পে পাওনা (এডিবি)= ৩,০২,৬৬,০৮৮/০০ সর্বমোট=১৪,৮৭,১৪,৮৬৬/০২ পয়সা,
পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম এ বিষয়গুলো গণমাধ্যমের পৌরবাসীর দৃষ্টিতে সাংবাদিকদের অনুরোধ জানান।
এদিকে দায়িত্ব গ্রহণের পর আধুনিক ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়ার জন্য নতুন মেয়র মনিরুল ইসলাম সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।


