print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২ এপ্রিল ২০২১

মো: জহুরুল ইসলাম।
ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার-ডিমলা (নীলফামারী-০১) আসনের তৎকালীন ৪ দলীয় ঐক্যজোট এর দাঁড়িপাল্লা মনোনীত সংসদ প্রার্থী,

উত্তর জনপদের বিশিষ্ট আলেমে দ্বীন গোলমুন্ডা সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ,

ঐতিহ্যবাহী কাঁকড়া ঈদগা মাঠের সম্মানিত ইমাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার সাবেক শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক ডিমলা উপজেলা আমীর আলহাজ্ব হযরত মাওলানা ইসহাক আলী (কভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেডিকেলের দ্বায়ীত্বরত চিকিৎসক জানিয়েছে রোগী অবস্থা সংকটাপন্ন।

আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন স্বজনেরা ও দলীয় নেত্রীবৃন্দ।

এদিকে মাওলানা ইসহাক আলীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল সম্পন্ন করেছেন স্থানীয় আলেম ওলামা, নীলফামারী জেলা সংগঠনের দ্বায়ীত্বশীলগন ও তার শুভাকাঙ্ক্ষীবৃন্দ