
প্রকাশিত,১৮ এপ্রিল, ২০২১
মোঃ হানিফ বিন রফিক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য এই স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার এক দল তরুন ঢাকায় অবস্থানরত “ভাবনা” ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংস্থা চালু করেন।
ভাবনা ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটি স্থাপিত হয় ৫ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখে, বর্তমানে যার সদস্য সংখ্যা ১৯১ জন।
দেশে ২য় ধাপে করোনা ভয়াবহ মহামারি আকার ধারণ করায় ভাবনা ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটি ৭ দিন ব্যাপি পুরো ঠাকুরগাঁও জেলায় করোনা সচেতনতামূলক মাইকিং কর্মসূচি হাতে নেয়।
উক্ত কর্মসূচির আজ ২য় দিন ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলায় করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হয় ।
ভাবনা ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাইমুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আতিউর রহমান এবং অত্র সংগঠন এর সাধারণ সদস্য মোঃ নাহিদুর রহমান নিশাত এর নেতৃত্বে এ কার্যক্রম সম্পুর্ণ হয়।
অত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ বলেন,
সহরা অঞ্চল থেকে গ্রাম এলাকার অনেক মানুষ এই ভয়াবহ করোনা অবহেলা করার কারণে আমাদের এই কর্মসূচি হাতে নেওয়া হয়।।
তিনি আরো বলেন,
কোন গরীব ও অসহায় মানুষ যেন এই মহামারী করোনার সময় বিপদে আপদে না পরে এবং কোন গরীব ও অসহায় মানুষ যেন না খেয়ে না থাকে সে বিষয় এ আমাদের প্রান এর সংগঠন ভাবনা ঢাকাস্থ ঠাকুরগাঁও সোসাইটির যে ভাবে পারি তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
সর্বশেষে তিনি সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে এবং সচেতনতা অবলম্বন করার আহবান করেন
দেশের এই পরিস্থিতিতে সচেতনতা জরুরি।


