print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

দেশ বাংলা খবর 24 চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ ইউসুফ রুবেল উপর প্রাণনাশের হামলা

মোঃ দেলোয়ার হোসেন পিতার নাম মৃত নুর আহমদ মাতা নুরজাহান বর্তমান ঠিকানা উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড গায়না কাটা তার পেশা হলো ইয়াবা ও মাদক ব্যবসা রাতের আধারে মাদক পাচার করে ও রাতে বাড়ির মধ্যে ইয়াবা ব্যবসা করে এমন তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও তার মায়ের উপর হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক, ইউসুফ রুবেল প্রমাণ জোগাড় করতে চেষ্টা চালাচ্ছিল, এ কথা জানতে পেরে তার বড় ভাই বাচ্চু মিয়া সহ
তিন চার জন মিলে, দেশ বাংলা খবর 24 চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ ইউসুফ রুবেল ও তার মায়ের উপর হামলা করে ও প্রাণনাশের হুমকি দেয়, এ সময় চালায় দোকান থেকে লোকজন ছুটে আশায় তারা প্রাণে রক্ষা পায়,
লোকজনের সহযোগিতায় ইউসুফ রুবেলের আম্মা কে আজিজ নগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চকোরিয়া সরকারি হাসপাতালে রেফার করা হয়। সরকারি হাসপাতাল কর্তব্যরত ডাক্তার জানান যে
সকালের মধ্যে রোগীর, অবস্থা পরিবর্তন না হলে চট্টগ্রাম রেফার করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ‌

সাংবাদিক ইউসুফ রুবেল প্রশাসনের সহযোগিতা ও সুদৃষ্টি আইনি সহযোগিতা কামনা করছেন।