print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪ এপ্রিল, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ

ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ। মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত সন্ধ্যা ৬ টায় ২০০পিস ইয়াবাসহ জেলা সদরের আরামবাগ হতে তাকে আটক করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজার এলাকার মৃত নরেন্দ্রনাথের ছেলে বাবুল চক্রবর্তী সন্তোষ (৬০)। সে মনা ঠাকুরের ভাই।

জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ সুত্রে জানা যায়, ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ ঘটিকায় সদর থানাধীন আরামবাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ আটক করা হয় । তাকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।