print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪ এপ্রিল, ২০২১

কবিতা -বৈশাখী শুভেচ্ছা
কবি – মোঃ অনিক দেওয়ান

ঢাক বাজবে ঢোল বাজবে
বৈশাখেরী তালে
রং মেখো আবির মেখো
চিত্র আঁকো গালে ।
দেশী কাপড় দেশী সাঁজে
নাচো হেলে দোলে দলে
হেসে মেতে ডাকো খুঁজো
মান করনা ফোলে।
গান শোন নাচ দেখো
পুরাতনকে ভুলো
নতুন দিনের সুখ আনন্দে
মনটা শিল্পে খুলো।
পান্তা ইলিশ খই নাড়ু–
স্বাদটা আগে নিও
খুব প্রিয় মানুষটাকে
শুভেচ্ছা জানিয়ে দিও