
প্রকাশিত,৯ এপ্রিল, ২০২১
আব্দুর রহমান কক্সবাজার ঃ
করোনা ভাইরাসের ২য় প্রকোপ থেকে রক্ষা পেতে ও স্বাস্থ্য সূরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে মসজিদে যাওয়া মুসল্লি ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈদগাহ সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ নেতা ছৈয়দ মোহাম্মদ তামিম।
আজ (৯ই এপ্রিল) রোজ শুক্রবার দুপুরে মসজিদে যাওয়া মুসল্লি ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
ছাত্রনেতা ছৈয়দ মোহাম্মদ তামিম বলেন,কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান সবসময় মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থাকার জন্য কর্মীদের অনুপ্রেরণা যোগায়।শীতকালেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য কক্সবাজার জেলার সকল নেতা-কর্মীদের কে নির্দেশ দিয়েছিলেন।মারুফ আদনানের নির্দেশে কক্সবাজার জেলায় যেকোনো সংকটময় মুহূর্তে সাধারন মানুষের পাশে থাকতে প্রস্তুত ছাত্রলীগের নেতা-কর্মীরা।


