print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৮ এপ্রিল ২০২১
মোঃ জিকরুল হকঃ

চলতি লকডাউনে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে এবং বলা হয়েছে যে,
২০২১ ইং শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল ২০২১ইং পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম নির্দেশক্রমে স্থগিত করা হলো।
ধারণা করা যাচ্ছে, খুব শীগ্রই পূর্বের মতো অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম শুরু হবে।