print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮ এপ্রিল, ২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ২৫৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

৮এপ্রিল বৃহস্পতিবার ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব ও কুষ্টিয়া ল্যাব থেকে ৪২ টি নমুনার রিপোর্টে নতুন ১৩ জন আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে সদরে ১০, শৈলকুপায় ১ ও কালীগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫৩৬ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২৩৫৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৪১ জন মৃত্যুবরণ করেছে।