print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৮ এপ্রিল, ২০২১

কবিতা- “আল্পনা বাড়িটা”

কবি- মোঃ অনিক দেওয়ান

মনে আঁকা আল্পনাগুলো
দেয়ালে ফুটিয়ে তুলি
রঙ-তুলি দিয়ে দেয়াল
সাজায় কৃষ্ণাকলি।

কৃষ্ণা কলির হাতের স্পর্শে
পুরো দেয়ালজুড়ে আল্পনা
নিখুঁত ভাবে বর্ণনা করে আঁকে
আমরা দেখি এ-যেনো কল্পনা।

আল্পনা বাড়িটা দেখতে
নানান মানুষ ভীড় জমায়
আল্পনা দেয়ালের সাথে
ছবিতুলে স্মৃতিতে বাঁধায়।

পুরো বাড়িটার চারিদিকে
আল্পনা ছড়িয়ে আছে
আল্পনা গ্রামের নাম
দেশজুড়ে রয়েছে ।