
প্রকাশিত,৬ এপ্রিল, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরের খানসামায় দৈনিক মাতৃজগৎ পত্রিকা ও ab71 টিভি এর খানসামা উপজেলা প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন এর পরিবারের উপর পারিবারিক প্রতিদ্বন্দ্বিতার কারণে হামলা হয়।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিক মোঃ জসীম এর পরিবারের উপর হঠাৎ করে হামলা হয়, এতে তার পরিবারে গুরুতর আহত হন প্রায় ৫ জন সদস্য। আহতের পর তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ বিষয়ে মোঃ জসীম উদ্দিন বলেন-আমাদের একটি পুকুর ও বাস্তবাড়ির জমি নিয়ে বিরোধের কারণে আমার পরিবারের উপর এর আগেও হামলা হয়েছিল।
তখন আমরা বিষয়টি আমাদের চেয়ারম্যান,মেম্বরকে জানাই কিন্তু তাদের কথায় হামলা কারীরা কোন গুরুত্ব দেয় না পরে আমি থানায় মোকাররম হোসেন গঙের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম এবং এখনও মামলা অাদালতে চলমান রয়েছে,তারা অামাকে অামার মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল,কিন্তু আমি মামলা তুলে না নেয়ার কারণে তারা আমার ওপর,ও আমার পরিবারের প্রতি ক্ষুদ্ধ হয়ে আমার মা সহ আমার চাচাত ভাইদেরকে দা,বাসিলা,ছোড়া,ও লাঠি দিয়ে অাঘাত করেছে।আমি এর উপযুক্ত বিচার চাই।’
এছাড়াও এ বিষয়ে প্রতিপক্ষ্য হামলাকারী মোকারম হোসেন এর সাথে সত্যতা জানতে চাওয়া হলে জানান-আমি এই বিষয়ে বর্তমানে কথা বলতে নারাজ, এই বিষয়ে কিছু কথা বলতে চাইনা।
এরপর উপজেলার আংগাড়পাড়ার ইউপি চেয়ারম্যান জনাব মোস্তফা আহমেদ শাহ এর সাথে কথা বলে জানা যায়-আমি এ বিষয়ে বিস্তারিত জানতে পারি আজ মঙ্গলবার মোঃ জসীম এর কাছে, তবে আমি এ বিষয়ে এখন কিছু করতে চাই না, এখন পর্যন্ত যারা অসুস্থ এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা আগে পুরোপুরি ভাবে সুস্থ হোক তারপর এর সত্যতা যাচাইয়ে সবাইকে প্রশ্ন করা হবে তার আগে আমরা কিছু করতে চাইনা।
এ বিষয়ে উপজেলার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন জানান-আমাদের কাছে এখন পযর্ন্ত কোনো অভিযোগ আসেনি এই বিষয়ে,তবে এই বিষয়ে কোনো অভিযোগ হলেই আমরা এই বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করবো।


