print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬ এপ্রিল ২০২১

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে এ উপজেলার ছয়জন কৃষকের মধ্যে একটি করে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় এসব বরাদ্দ পাওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত
ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম,সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসাইন, উপসহকারি কৃষি কর্মকর্তা কামরুল হাসান,সাখাওয়াত হোসেন সোহাগ প্রমুখ।#