print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬ এপ্রিল, ২০২১
তপন দাস

নীলফামারী৷ জেলা প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ওমান ফেরত, পূর্ব গোলমুন্ডা ব্রাক্ষণপাড়ার বাসিন্দা জনাব মোহাম্মদ জহুরুল হক গত সোমবার বিকেলে ওমান থেকে বাসায় ফেরায়, তাকে হোম কোয়ারান্টাইন থাকার জন্য নীলফামারী জেলা পুলিশের একটি খোলা চিঠি তার বাড়িতে পেরন করা হয়েছে।

এবিষয়ে ওমান ফেরত জহুরুল হকের সাথে ফোনে কথা বলা হলে তিনি বলেন আমি জেলা পুলিশের দেয়া খোলা চিঠির নিয়ম সঠিক ভাবে মেনে চলার জন্য একাই একটি ঘরে হোম কোয়ারান্টাইন এ আছি , এবং এতে আমার কোন সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

এদিকে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমরা প্রতিনিয়ত ওনার ( জহুরুল হকের) খোজখবর নিশ্চি এবং তাদের পরিবারের সবাইকে নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।