
প্রকাশিত,৬ এপ্রিল ২০২১
বিশেষ প্রতিনিধিঃ-
করোনা সংক্রমণ মোকাবিলায় দেশে আবারও শুরু হলো এক সপ্তাহের ‘লকডাউন’। করোনা সংক্রমণ শুরুর এক বছরের মাথায় অনেকটা অপ্রত্যাশিতভাবেই দ্বিতীয়বার ‘লকডাউন’ হলো সারাদেশ। সোমবার সকাল থেকে কার্যকর হওয়া হওয়া এ ‘লকডাউন’ চলবে আগামি ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়ে যাওয়ার পরদিন থেকে শুরু হওয়া এই সাত দিনের ‘লকডাউনে’ একগুচ্ছ বিধিনিষেধ আরোপের মাধ্যমে সর্বস্তরের মানুষের চলাফেরা ও সামাজিক গতিশীতলতা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করবে সরকার। দেশজুড়ে যোগাযোগ সীমিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধ্যকতা তৈরি হওয়ায় এখন থেকে অনেক কিছুই করা যাবে না, মানতে হবে ‘অপ্রিয়’ কিছু নিয়মও।
গত বছর সংক্রমণ কমাতে ঘোষণা করা হয়েছিল সাধারণ ছুটি, যার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে সংক্রমণের হার কম থাকায় গত কয়েক মাসে দৈনন্দিন কর্মকাণ্ডে ছন্দ ফিরতে শুরু করে। তবে এ সময় স্বাস্থ্যবিধি ও সুরক্ষায় ঢিলেঢালা ভাব দৃশ্যামান হয়ে ওঠে।দেশজুড়ে যোগাযোগ সীমিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধ্যকতা তৈরি হওয়ায় এখন থেকে অনেক কিছুই করা যাবে না, মানতে হবে ‘অপ্রিয়’ কিছু নিয়মও।
গত বছর সংক্রমণ কমাতে ঘোষণা করা হয়েছিল সাধারণ ছুটি, যার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে সংক্রমণের হার কম থাকায় গত কয়েক মাসে দৈনন্দিন কর্মকাণ্ডে ছন্দ ফিরতে শুরু করে। তবে এ সময় স্বাস্থ্যবিধি ও সুরক্ষায় ঢিলেঢালা ভাব দৃশ্যামান হয়ে ওঠে।
এর জেরে মার্চের শেষ সপ্তাহ থেকে বাড়তে থাকে সংক্রমণ। এ পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত শনিবার ‘লকডাউনে’র ঘোষণা দেয় সরকার। পরদিন এ বিষয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এ সময়ে কী করা যাবে আর কী করা যাবে না তা সুষ্পষ্ট করে।‘লকডাউনে’র সময় মানুষের কাজ ও চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকবে বলা হলে ও তা কাগজ কলমে রয়ে গেছে ঈশ্বরদীতে।প্রশাসনের চোখে পড়ার মতো কোন নির্দেশনা দেখা যায় নাই।অন্য দিন ঈশ্বরদীর প্রাণ কেন্দ্র রেলওয়ে গেটে ট্রাফিক সার্জন দেখা গেলে ও আজ যানজট চোখে পড়ার মতো থাকলে ও একজন ট্রাফিক পুলিশ কে দেখা গেছে বসে থাকতে।তা ছাড়াও সকল দোকান পাট ই ছিল খোলা চোখে পড়ার মতো।যদি কেউ দোকান বন্ধ করার কথা বলে তাহলেই ঝগড়া ঝটি, অকর্থ ভাষায় গালাগালি তো ছিলই।ঈশ্বরদী বৌ বাজার এলাকায় সকল কাপড় এর দোকানই ছিল আগের মতো খোলা।এক কথায় ঈশ্বরদীতে লাকডাউন মেনে চলাচলের তেমন কিছুই চোখে পরে নাই।


