print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩ এপ্রিল, ২০২১

মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউপির আতাহার, বুলনপুর গ্রামস্থ জামে মসজিদের পিছনে বাগানের ভিতর হতে ১০০ বোতল চোলাই মদ (বাংলামদ) সহ মোঃ ইসমাইল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক ঝিলিম ইউপির আতাহার বুলনপুর গ্রামের মোঃ সাদিকুল ইসলামের ছেলে।

এসআই মোঃ ওসমান গণি সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার ২(মার্চ) দুপুর ১.৫ মিনিটের সময় আসামী মোঃ ইসমাইল হোসেনকে চোলাই মদ সহ প্রেফতার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাফফর হোসেন জানান, প্রায় ৪০ লিটার মদ সহ আসামীকে আটক করা হয়েছে, এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।