
প্রকাশিত,৩ এপ্রিল, ২০২১
মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার
আজ শনিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল আমার চাঁপাই অনলাইন নিউজ পোর্টালের তিন বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ব রোড মোড়ে অবস্থিত মডেল প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক ও মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মেহেদী হাসান সিয়ামের সঞ্চালনায় তিন বছর পূর্তি উদযাপনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজর অধ্যক্ষ ও সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এজাবুল হক বুলি,দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল,ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, দৈনিক দর্পনের প্রতিনিধি টুটুল রবিউল, সাংবাদিক সওকাত জামিল দোলন,সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় এবং আমার চাঁপাই এর সাফল্য কামনা করেন অতিথি বৃন্দ । উল্লেখ্য যে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারী এটি অনলাইন নিউজ পোর্টাল হিসাবে প্রকাশ করে।এ উপলক্ষে আজ এটির তিন বছর পূর্তি উদযাপন করা হয়।


