
প্রকাশিত,৩ এপ্রিল, ২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের পোর্টথানায় উদ্ধার হওয়া বাচ্চা আলিফ হাসান(১২ মাস) কে তার পিতা কালু কাজির কাছে হস্থান্তর করা হয়।
শনিবার(৩এপ্রিল)দুপুর সাড়ে১২টার সময় পোর্টথানার মধ্যে অফিসার ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক এসআই মাসুম বিল্লাহ এ হস্থান্তর করেন।কালু কাজি নড়াইল জেলার কালিয়া থানার কোড়লীয়া গ্রামের মৃত, হাসেম গাজির ছেলে।বর্তমানে বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামের খেগারপাড়য় বসবাস করে।
বাচ্চাটি বাবা জানান,ছেলের মা ১বছর আগে ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়।হটাৎ করে গত রাতে আমাকে ফোনে বলে তোমার ছেলেকে বাজারে রেখে আসছি বলে ফোন কেটে দেয়।
ছেলেকে খুজতে বাজারে না পেয়ে মোবাইলের মাধ্যে দেখতে পায় পোর্টথানায় আছে। তখন থানায় যোগাযোগ করে বাচ্চাকে ফেরত পাই। আমার এক মেয়ে ফারজানা খাতুন(৮) এক ছেলে আলিফ হাসান ।
পোর্টথানা সেকেন্ট অফিসার এস আই মাসুম বিল্লাহ জানায়,গতরাতে বেনাপোল বাজারে আল আরাফা ব্যাংকের পাশে চায়ের দোকানে বাচ্চাটি তার মা ফেলে চলে যায়।পরে বাচ্চাটি কান্নাকাটি করলে তার মাকে না পেয়ে, পোর্টথানা পুলিশকে খবর দিলে বাচ্চাটি উদ্ধার করে থানায় আনা হয়।পরে তার বাবা বাচ্চাটি নিজের বলে সনাক্ত করলে।গ্রামের কমিশনার পাড়াপ্রতিবেশি সহায়তায় তার বাবার কাছে তুলে দেয়া হয়।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩/৪/২১


