print news || Dailydeshsomoy

প্রকাশিত,২ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ

স্বপ্নময় দুরন্ত প্রতীক (এস ডি পি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাদীনতা দিবস ৫০ বছর সুবর্ণ জয়ন্তী ও বীর মুক্তিযোদ্ধা শহিদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রমে এই অনুষ্ঠন অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বপ্নময় দুরন্ত প্রতীক (এস ডি পি) কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে ধনুয়া হাজী মার্কেট মুন্সী বাড়ী নুরানী হাফিজিয়া মাদরাসার এতিম হাফেজ ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন।

স্বপ্নময় দুরন্ত প্রতীক এস ডি পি’র কেন্দ্রীয় উপদেষ্টা ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীপুর প্রতিনিধি টি আই সানি’র সঞ্চালনায়, ধনুয়া হাজী মার্কেট মুন্সী বাড়ী নুরানী হাফিজিয়া মাদরাসার সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,দৈনিক সমকাল পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ও কবি সাংবাদিক ইজাজ আহমেদ (মিলন), প্রধান উপদেষ্টা কেন্দ্র কমিটি স্বপ্নময় দুরন্ত প্রতীক , রাজিবুল হাসান, টাস্টাফ রিপোর্টার সময় টেলিভিশন গাজীপুর জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় উপদেষ্টা আনোয়ার হাসান বিজয় টেলিভিশন গাজীপুর জেলা প্রতিনিধি কেন্দ্রি উপদেষ্টা,দৈনিক দেশের পত্র শ্রীপুর প্রতিনিধি সাহাদাত হোসাইন, মোঃ কাজী নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি এস,ডি,পি,এসময় আরও উপস্থিত কেন্দ্রীয় সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন সরকার, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সজিব, গাজীপুর জেলা শাখা সভাপতি রাজন সরকার, গাজীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক সাকিব আল হাসান,গাজীপুর জেলা শাখা সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, সুমন,সুজন রাসেল, সাকিব, সাংবাদিক সোহাগ রানা, শেখ সজিব, সাংবাদিক আল-আমিন, রুবেল মাহামুদসহ এস ডিপির সকল সদস্য ও মাদ্রাসা শিক্ষক ও ছাত্র সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় স্বপ্নময় দুরন্ত প্রতীকের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন,স্বপ্নময় দুরন্ত প্রতীকের সদস্যরা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুন্দর সমাজ গড়ার লক্ষে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে মানবতার সংগঠন স্বপ্নময় দুরন্ত প্রতীক (এস ডি পি) অফিসিয়াল গ্রুপ। এতিম,অসহায়,পথশিশু ও অনাহারি মানুষের কল্যানে কাজ করতে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। অক্লান্ত পরিশ্রম করছে একদল স্বপ্নবাজ তরুণ তরুণী।

কোরআন বিতরনের পর দুপুরের খাবারের আয়োজন করা হয় স্বপ্নময় দুরন্ত প্রতীকের সদস্যদের পক্ষথেকে। সকলেই স্বপ্নময় দুরন্ত প্রতীকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিকাল তিটার দিকে ধনুয়া হাজী মার্কেট মুন্সী বাড়ী নুরানী হাফিজিয়া মাদরাসার ও মসজিদের ইমাম আরিফ বিল্লাহ্ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

শ্রীপুর গাজীপুর
০২.০৪.২০২১