
বেনাপোল প্রতিনিধিঃ
ভারতে পাচারের সময যশোরের শার্শা সীমান্ত থেকে কোটি টাকা মুল্যের ১৫টি স্বর্ণবার সহ রানা আহম্মেদ(২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার(১এপ্রিল)সকাল সাড়ে ১১ টায় দিকে ভারত সীমান্তবর্তী শার্শার অগ্রভুলোট গ্রাম থেকে তাকে আটক করে। আটকৃত আসামি শার্শা উপজেলার খলশি গ্রামের আব্দুল গফফরের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মঞ্জুর-ই এলাহী জানান,গোঁপন খবর আসে সীমান্তে পথে ভারতে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ানো হয়। পাচারকারী একটি ইজিবাইকে চালিয়ে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা কালে তাকে ধাওয়া করে ধরা হয়। এসময তার শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের ১৫টি র্স্বণবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৩ লক্ষ ৯৪ হাজার ৯৪৪ টাকা। আসামীকে নিকটস্থ থানায় সোর্পদ করা হয়েছে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১/৪/২১


