print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০১ এপ্রিল, ২০২১

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ

খাবারের দোকানে অস্বাস্থ্য সম্মতভাবে খাবার বিক্রি করা ও সরকারি কর্মচারীকে সরকারি সম্পদ গ্রহণে বাধা দেওয়ার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শংকর তালুকদার (৪৫) ও আবদুল মুকিত (৪২)নামের দুজন ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩১মার্চ) বিকেল তিনটা থেকে ওইদিন বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ উল্লাহ খান,উপসহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল মোনায়েম খান প্রমুখ।#