print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০ মার্চ, ২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ্্্্্্্্্্

ময়মনসিংহের গফরগাঁওয়ে
স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার(২৬ মার্চ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সকল কর্মসূচি অংশগ্রহণ শেষে,
, নিজ এলাকায় রাত ৯ টায় সালটিয়া ইউনিয়নের রৌহা ১ নং ওয়ার্ডের প্রদ্বীপ মার্কেটের সামনে এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও সাবেক যুবলীগের ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান দিলীপ,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি, ওয়ার্ড যুবলীগ সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,।
এ সময়
মতবিনিময় সভায় সিদ্দিকুর রহমান দিলীপ বলেন, আমার প্রাণপ্রিয় নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়, যদি আমাকে সালটিয়া ইউনিয়নের নৌকা প্রতীক মনোনয়ন দেন তবে আমি সালটিয়া ইউনিয়নে নির্বাচনে অংশ নেব।
বক্তব্যে সিদ্দিকুর রহমান দিলীপ সালটিয়া ইউনিয়নের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সিদ্দিকুর রহমান দিলীপ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন আমরা আগামী দিন দিলীপ ভাইকে সালটিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

মত বিনিময় সভা শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন সিদ্দিকুর রহমান দিলীপ।