
প্রকাশিত,২৬ মার্চ, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তবিন্দু’।
দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়ন সংলগ্ন-ভান্ডার দহ বকুলতলা মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৬ মার্চ)সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আবু বক্কর ছিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন “রক্তবিন্দু” সংগঠনের সভাপতি শাফায়াত জামিল ও সহ-সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক মোঃ নাঈম হাসান।
প্রচার সম্পাদক মামুন রশিদ সুমন, সদস্যদের মধ্যে ছন্দা সরকার, নুসরাত মীম, মৌসুমী, লাইলী, মারজানুল হোক মীম, শারমীন, আঁখি, মোয়াজ্জেম, আবু সাঈম, খুশী চৌধুরী সহ আরও অনেকেই।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন-মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “রক্তবিন্দুর” এমন কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। তরুন বয়সে খানসামা উপজেলায় এমন সংগঠন চলতেছে আমি জানতাম না। আজকে যখন “রক্তবিন্দুর” টিম এসে মাদ্রাসায় গ্রুপিং এর পাশাপাশি কার্যক্রমের কৌশল দেখে অনেক ভালো লাগছে আমাকে। এই সংগঠনের সাথে যুক্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি আরো বলে দোয়া আর ভালোবাসা সব সময় থাকবে “রক্তবিন্দু” সংগঠনের জন্য ।
উক্ত সংগঠনের সভাপতি সাফায়াত জামিল বলেন-আমরা সকল ধরনের মানুষ তাদের রক্তের গ্রুপটি আগে জানিয়ে দিতে চাই এবং সেই সাথে রক্ত দানে উৎসাহ দিতে চাই। এবং উপজেলায় যে গরীব অসহনীয় মানুষ গুলো যে রয়েছে বিশেষ করে তাদের পাশে দাড়াতে চাই।


