
প্রকাশিত,২৬ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারীতে যথাযথ মর্যাদায় পালিতত হলো মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছরের সূবর্ণজয়ন্তী ।
আজ শুক্রবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় নীলফামারীর সরকারী উচছ বিদ্যালয়ের মাঠে নীলফামারী জেলাপ্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ।
উক্ত দিবসে বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এ সময় আনুষ্ঠানিক ভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও সমবেত কন্ঠে পরিবেশিত জাতীয় সংগীত।
উক্ত মহান স্বাধীতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান ,বিপিএম পিপিএম , নীলফামারী জেলাপ্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী , নীলফামারী , জনাব আব্দুল্লাহ আল ফারুক ,ইন- সার্ভিস ট্রেনিং সেন্টার নীলফামারী , জনাব আক্তার হোসেন অতিরিক্ত বিশেষ পুলিশসুপার ( পুলিশসুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) সিআইডি নীলফামারী , জনাব দেওয়ান কামাল আহমেদ মেয়র নীলফামারী পৌরসভা ও ম্যাব সভাপতি , জনাব জয়নাল আবেদিন বীরমুক্তি যোদ্ধা ও চেয়ারম্যান জেলা পরিষদ নীলফামারী , এনএসআইয়ের উদ্ধর্তন কর্মকর্তা ,সিভিল সার্জন নীলফামারী ডাক্তার জনাব জাহাঙ্গীর আলম , জনাব আবু সাইদ চেয়ারম্যান নীলফামারী সদর উপজেলা, সহ নীলফামারী সদর উপজেলার সকল মুক্তিযোদ্ধা , মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গন সহ জেলা সকল সংগঠনের নেতাকর্মী ও সব শ্রেনী পেশার মানুষ উপস্হিত ছিলেন


