
প্রকাশিত, ২৪ মার্চ, ২০২১
নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা মো: হাবিবুল্ল্যাহ্কে চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের হোছেন আলীর ছেলে।
বুধবার ২৪ মার্চ বেলা ২টায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন গাজীপুর কোর্ট পরিদর্শক মনিরুল ইসলাম পি.পি.এম।
তিনি অারো জানান, একটি চাঁদাবাজির মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মো: হাবিবুল্ল্যাহ্। ওই মামলায় উচ্চ আদালতের দেয়া জামিন আদেশের সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ, ১০জুলাই ২০১৯সালের গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারে তাঁর নাম না থাকলেও কাউন্সিলর মো: হাবিবুল্ল্যাহ্’র নির্দেশে চাঁদাবাজি করা হচ্ছিল বলে মামলার আসামীরা ১৬৪ধারার জবানবন্দি স্বীকার করেন।
ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার ওই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


