
প্রকাশিত, ২৪ মার্চ, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে করোনা মোকাবেলায় মাস্ক হাতে নিয়ে মাঠে নেমেছে নড়াইল জেলা পুলিশ,প্রতিনিয়তই মাস্ক বিরোধী অভিযান মাস্ক পরুন করোনা মুক্ত বাংলাদেশ গড়ুন।
করোনা মোকাবেলায় নড়াইল জেলা পুলিশের উদ্যোগে কোভিড ১৯ দ্বিতীয় ওয়েব মোকাবেলায় জেলা পুলিশের আয়োজনে নড়াইলে সাস্থ্যসামগ্রী বিতারণ করা হয়েছে।
মাস্ক বিতারণের সময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) সকলের উদ্দেশে বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
এ ব্যাপারে জনগণকে সচেতন করতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
এসময় মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃরিয়াজুল ইসলাম।
মাস্ক বিতরনসহ সকল যাত্রীদের মাস্ক পরিধানের অনুরোধ করেন পুলিশ সুপার এবং শহরের বিভিন্ন সড়কে জনসচেতনতা সৃষ্টিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার) সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পথচারী ও যাত্রীদের মাস্ক পরিয়ে দেন।


