
প্রকাশিত, ২৩ মার্চ, ২০২১
বিশেষ প্রতিবেদক,মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
রংপুরে করোনায় আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে দুদিনের পরিক্ষায়।
রংপুর মেডিকেল কলেজে ২২ মার্চ ১৭৫ জনের করোনা পরীক্ষায় পজিটিভ ১৬ জনের মধ্যে রংপুরের ১২জন গাইবান্ধায় ২জন ও লালমনিরহাট নীলফামারীতে ১ জন করে আক্রান্তের খবর পাওয়া গেছে । এ বছরের মর্ধ্যে আজ ও গতকাল মিলিয়ে রংপুরে সর্বোচ্চ করোনায় আক্রান্তের রেকর্ড সৃষ্টি হয়েছে ।
রংপুর মেডিকেল কলেজে আজ ২৩ মার্চ ১৭৭ জনের করোনা পরীক্ষায় পজিটিভ ১৪।এর মধ্যে রংপুরে ১২ কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১ জন করে। রংপুরে করোনার ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ এর দু’দিনের ৩৫২জনের করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ রিপোর্ট অনুযায়ী রংপুরে ২৪জন সহ রংপুর বিভাগে ৩০জন আক্রান্ত হয়েছেন বলে একাত্তর ট্রিবিউনকে জানিয়েছেন মঙ্গলবার ২৩ মার্চ সন্ধ্যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।


