
প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১
কবিতা : “বলো কে রাজাধিরাজ'”
কবি, খাদিজাতুল জান্নাত কাকুলি
_মোহাম্মদ_জহুরুল ইসলাম, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ ঃ
_ __ __ __ __
পৃথিবী থমকে গেলে,
চিনবে না চিরচেনা মুখ।
থেমে যাবে কোলাহল,
ভেঙ্গে যাবে মনোবল,
অদৃশ্য ইশারায় সব নির্ঘুম।
অদৃশ্য কেউ যেন বলবে হেসে,
বলো কে রাজাধিরাজ ?
বিষাদের বন্যা বইবে দিকে,
আশার আলো যেন আসবে ঠিকে ।
বিপদের কুটিরে বন্দি হবে ,
থেমে যাবে মানবতা।
ক্ষনিকের পৃথিবীতে করে মাতামাতি ,
শেষ হয়ে যাবে সুঁখ জীবনব্যাপি।
আযাবের তিব্রতা বাড়বে সেদিন,
হেরে যাবে মানবতা।
কান্নার রোল তুলে বলবে সবে ,
ক্ষমা করো রাজাধিরাজ ।


