print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১

মোল্লা হারুন কুড়িগ্রাম ঃ

কুড়িগ্রামে কলেজ শিক্ষক জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতাউর রহমান মিন্টুকে কুপিয়ে এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা।

গুরুত্বর আহত অবস্থায় আতাউর রহমান মিন্টুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম-রংপুর মহা সড়কের কাঠালবাড়ী ও জেলা শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার বিকেলে দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় এক ঘটনা ঘটে।

আতাউর রহমান মিন্টু ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেনের ২য় পুত্র ও মজিদা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত মিন্টুকে গুরুত্বর অবস্থায় রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
আহত মিন্টুর আত্মীয়-স্বজন মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।