
প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলা সদর থানার পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ,মায়ের কোল ফিরে পেল শিশু ফাতেমা আক্তার ( ৪০) দিন।
শিশু ফাতেমা নীলফামারী সদর থানার ইটাখোলা ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামের মনির হোসেন ( ২৫) ও মোছাম্মদ শিল্পী আক্তার ( ২১) এর মেয়ে ।
পারিবারিক কলহের জেরে গত ১৫ ই মার্চ ফাতেমাকে তার বাবা তাকে বাড়িতে আটকে রাখে ,
এবিষয়ে শিশু ফাতেমার মায়ের সাথে কথা বলে জানা যায়, গত কাল পারিবারিক কলহের জের ধরে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে আটকে রাখে , অনেক চেস্টা করে ও আমি মেয়েকে কাছে না পেয়ে আমি আজ সকালে থানায় এসে ,নারী ,শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসডেস্ক কে সব ঘটনা খুলে বলার পর তারা আমার মেয়ে ফাতেমা কে আমার হাতে তুলে দেন ।
এবিষয়ে নীলফামারী সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসডেস্কের এসআই মোছাম্মদ মনিরা বেগমের সাথে কথা হলে তিনি বলেন , সকালে শিল্পী (২১) নামের এক ভদ্র মহিলা এসে আমাদের কাছে এসে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে তার ৪০ দিনের শিশু ফাতেমা কে আটকে রেখেছে এমন একটি লিখিত অভিযোগের ভিত্তিতে নীলফামারীর সদর থানার এস আই জনাব পরিতোষ চন্দ্র বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে শিশু ফাতেমা কে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেয়া হয় ।
এদিকে অভিযান পরিচালনা কারি এসআই পরিতোষ চন্দ্র বর্মন এর সাথে কথা হলে তিনি বলেন আমি যখন ফোর্স নিয়ে ঘটনাস্থল এ যাই তখন দেখি শুধু শিশু ফাতেমা ঘরে একা কান্না করছে তখন তাকে নিয়ে আমরা থানায় চলে আসি এবং ফাতেমাকে তার মায়ের কোলে তুলে দেই তবে কাউকে আটক করা যায়নি ।
এবিষয়ে ফাতেমার বাবার ফোনে একাধিক বার ফোন করে ও তাকে ফোনে পাওয়া যায়নি:


