
প্রকাশিত, ১৫ মার্চ,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাইলট প্রকল্পের আওতায় আজ সোমবার (১৫মার্চ) সকাল১০টার দিকে একদিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে ২৫জন কৃষক অংশ নেয়।প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.ফরিদুল ইসলাম,কৃষি প্রকৌশলী তাপস কুমার পাল,উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাজমুল ইসলাম।


