print news || Dailydeshsomoy

প্রকাশিত,

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

পটিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডপ সিদ্দিক কেরানীর বাড়িতে জায়গা জবরদখল করা নিয়ে বিরোধের জের প্রতিপক্ষের সন্রাসী কায়দায়
হামলায় একই পরিবারের মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে ৪ মার্চ দুপুর দুইটায় সিদ্দিক কেরানীর বাড়িতে। আহতরা হলেন, মোঃ রফিক, তার স্ত্রী রুনা আকতার, মেয়ে শাহিনুর আকতার। এঘটনায় রুনা আকতার বাদী হয়ে একই বাড়ির মঈনুল ইসলাম মুন্না, নজরুল ইসলাম, মনোয়ারা বেগম, ফাতেমা বেগমের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সুএে জানাযায়,দীর্ঘদিন যাবত বিবাদীগণের সাথে মোঃ রফিকের বিরোধ চলে আসছিল।এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মইনুল ইসলাম গং ৪ মার্চ দুপুর ২টার দিকে দেশীয় অস্ত্রশস্র লাঠিসোটা, কিরিচ দিয়ে মোঃ রফিকের উপর এলোপাতাড়ি পিটিয়ে- কুপিয়ে রক্তাক্ত জখম করে।এসময় রফিকের স্ত্রী রুনা আকতার বাঁধা দিলে তার উপর হামলা চালিয়ে পরনের কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানি করে।এর এক পর্যায়ে তাদের মেয়ে শাহিনুর আকতার এগিয়ে আসলে তার উপর হামলা করেন বলে পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ। হামলায় মোঃ রফিকের বাম হাতের মধ্যেম আঙুল বিছিন্ন হয়ে য়ায় এবং তার স্ত্রীর মেরুদণ্ড হাড়ভাঙা জখম হয় বলে আহত পরিবারের সদস্যরা জানান।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম