print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১ মার্চ, ২০২১

সোহাগ হোসেন প্রতিনিধি ঃ

যশোরের শার্শা সীমান্তে অভিনব পন্থায় পা ভাঙ্গা রোগী সেজে ফেন্সিডিল বহনের সময় জামাল হোসেন (৬০) ও আজিজুল ইসলাম(৩৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ ।

বৃহষ্পতিবার (১১ই মার্চ) দুপরের দিকে উপজেলার বাগআঁচড়ার সাতমাইল বাজার এলাকা হতে প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ-১২-৫১২৬) এর গতিরোধ করে তাদের কে আটক করা হয়। আটকৃত জামাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন পয়সা গ্রামের মৃত সামাদ দেওয়ানের পুত্র ও আজিজুল শার্শা থানার কাজিরবেড় গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক ব্যাবসায়ী চক্র মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেল ও শার্শা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খানের দিক নির্দেশনায় এস আই রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে জামালের পায়ের প্লাস্টার কেটে ৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদক বহনের কাজে ব্যাবহৃত প্রাইভেট কারটি আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জনাব মোঃ জুয়েল ইমরান প্রেস ব্রিফিং এ জানান,পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে জামাল হোসেন ও তার সহযোগী এর আগেও শার্শা সীমান্ত হতে ১২/ ১৪ বার অভিনব পন্থায় ফেন্সিডিল বহন করেছেন বলে স্বীকার করেন এবং তা উচ্চ মূল্য রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে বলে জানিয়েছেন। ঝিকরগাছা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে বলে শার্শা থানা পুলিশের প্রেস বিফ্রিং হতে জানা যায়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্ট পাঠানোর প্রক্রিয়া চলছে ।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

১১/৩/২১