print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০ মার্চ, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ছেলে ও ছেলের বৌয়ের অমানুষিক নির্যাতনে (৮০) বছরের বয়স্ক বৃদ্ধা অসহায়,ছুটে গেলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)
গত (৬মার্চ) নড়াইল শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ( ৮০) বছরের বৃদ্ধা ফুল মতি,স্বামী মৃত কৃষ্ণপদ গাইন,থানা নড়াইল সদর,জেলা নড়াইল,ছেলের
বৌও ও ছেলের অমানুষিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নিকট পালিয়ে এসে তথা বাড়িতে কাউকে কিছু না বলে গোপনে পুলিশ সুপারের কার্যালয় এসে
ছেলের বৌও এবং ছেলের অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন।

পুলিশ সুপার তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন পিপিএম কে। ৮০ বছরের বৃদ্ধাকে তার বাড়িতে রেখে আসার নির্দেশ প্রদান করেন।
অফিসার ইনচার্জ তাৎক্ষণিক মহিলা পুলিশ সঙ্গে নিয়ে গাড়িতে তার বাড়িতে পৌছে দেন এবং নিয়মিত তার খোঁজ খবর রাখতে বলেন।
নড়াইল পুলিশ সুপার,বৃদ্ধা মা কেমন আছে দেখার জন্য আজ (১০মার্চ) মঙ্গলবার দুপুরে বৃদ্ধা মায়ের
বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং বৃদ্ধা মায়ের নিকট যান্তে চান আর কোন সমস্যা আছে কি না।
সকল বিষয় খোঁজ খবর নেন বৃদ্ধা মাকে আশ্বস্ত করেন এর পরেও যদি আপনার ছেলের বউ ও ছেলে কোন রকম অমানুষিক নির্যাতন করে আপনি তাৎক্ষণিক আমার কাছে যাবেন আমি সর্বদা আপনার পাশে আছি।
সকল বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পর পুলিশ সুপার বৃদ্ধা মাকে কিছু ফল নিয়ে দেন।
পুলিশ সুপারের হাতের ফল পেয়ে বৃদ্ধা মা খুশিতে আত্মহারা,পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন বৃদ্ধ মা,বলেন তুমি সব সময় অসহায় মানুষদের পাশে থাকবে আল্লাহ তোমাকে ভালো রাখবে।